পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার ডেঙ্গুতে মারা গেলেন উপজেলা পরিষদের সিএ

মোসা. সিরাজুম মনিরা। ছবি : সংগৃহীত
মোসা. সিরাজুম মনিরা। ছবি : সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের চিফ অ্যাসিস্ট্যান্ট (সিএ) মোসা. সিরাজুম মনিরা (৩৩) মারা গেছেন।

শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে তিনি মারা যান।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

সিরাজুম মনিরা পাথরঘাটা সদর ইউনিয়নের হোগলাপাশা গ্রামের সিরাজুল মুন্সির মেয়ে ও সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মনির মিয়ার স্ত্রী। তার ১০ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে।

মৃতের ভাইগ্না মনিরুজ্জামান জানান, মনিরা শুক্রবার প্রচণ্ড জ্বর নিয়ে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শনিবার সকালে তার অবস্থা গুরুতর দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বরিশাল যাওয়ার পথে তিনি মারা যান।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে বরগুনা জেলায় মোট ২ হাজার ৭৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রয়েছে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। এর মধ্যে পাথরঘাটায় দুজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান কালবেলাকে জানান, গত মঙ্গলবার থেকে তিনি জ্বরে আক্রান্ত। শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য আসেন। তার অবস্থা গুরুতর দেখে শনিবার সকালে বরিশাল রেফার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X