বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সেতু ভেঙে খালে, সবজি ব্যবসায়ী নিহত

ভেঙে যাওয়া স্লিপার সেতু। ছবি : কালবেলা
ভেঙে যাওয়া স্লিপার সেতু। ছবি : কালবেলা

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি স্লিপার সেতু ভেঙে খালে পড়ে যায়। এ দুর্ঘটনায় নির্মল চন্দ্র মন্ডল (৬০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) রাত ১১টার দিকে বহুরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজারসংলগ্ন সংযোগ খালে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজারসংলগ্ন সংযোগ খালের স্লিপার সেতুটি রাত ১১টার দিকে মালবোঝাই একটি স্টিল বডি জাহাজের ধাক্কা লেগে ভেঙে যায়। এ সময় ওই সেতুটির নিচে থাকা নৌকায় সবজি বিক্রেতা নির্মল চন্দ্র মন্ডল ঘটনাস্থলে নিহত হন।

পরে স্থানীয় লোকজন নিকটস্থ পুলিশ ফাঁড়ি, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস পৃথক টিমকে সংবাদ দিলে তারা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।

নিহত ওই সবজি ব্যবসায়ী নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের মৃত. অতুল চন্দ্র মন্ডলের ছেলে নির্মল চন্দ্র মন্ডল। ১০-১২ বছর ধরে বৈঠাকাটা থেকে সবজি এনে এ অঞ্চলের বিভিন্ন হাট বাজারে বিক্রি করত। ঘটনার দিন ফুলহাতা বাজারে তিনি সবজি বিক্রি করে রাতে নৌকায় ঘুমিয়েছিলেন সেতুর নিচে।

নিহতের মেজো ভাই শ্যামল মন্ডল ও ছোট ভাই মনিরাজ মন্ডল বলেন, তাদের পরিবারে ৪ ভাইয়ের মধ্যে বড় ভাই নির্মল চন্দ্র মন্ডল ১০ দিন আগে বাড়ি থেকে কাঁচা তরকারি বিক্রি করার জন্য এসেছিলেন ফুলহাতা বাজারে। শুক্রবার রাতে সেতু ভেঙে পড়ে দুর্ঘটনায় তিনি মারা গেছেন। তার পরিবারের স্ত্রী কনক রানী, ছেলে রাজীব মন্ডল ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও মেয়ে সাগরিকা মন্ডল বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থী।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান কালবেলাকে বলেন, ওই রাতেই খবর পেয়ে ঘটনাস্থল থেকে সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে তার আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ কালবেলাকে বলেন, ফুলহাতায় সেতু ভেঙে দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। তবে নিখোঁজ ব্যক্তির বিষয়টি সঠিক নয়। খোঁজ নিয়ে জানা গেছে ওই নৌকায় শুধু সবজি ব্যবসায়ী ছিলেন। তার পরিবারে সংবাদ পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X