হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০২:১৫ এএম
অনলাইন সংস্করণ

রাজা-বাদশাকে কিনলেই পাবেন দুটি ছাগল ফ্রি

রাজা ও বাদশা
রাজা ও বাদশা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর নয়াপাড়া গ্রামের আছর আলী শখের বশে ফ্রিজিয়ান জাতের দুটি ষাঁড় লালন-পালন শুরু করেন। ৪ বছর আগে বাজার রাজা- বাদশাকে কিনে ভীষণ যত্ন করে বড় করেছেন।

গাঢ় সাদা- কালো রঙের রাজার দৈর্ঘ্য ১১ ফুট, উচ্চতা প্রায় ৯ ফুট ও ওজন সাড়ে এগারোশো কেজি। বাদশার দৈর্ঘ্য ১০ ফুট, উচ্চতা ৮ ফুট ও ওজন এক হাজার কেজি।

আকর্ষণীয় এই ষাঁড় দুটি দেখতে প্রতিদিন ভিড় করছে লোকজন। আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে রাজার দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা আর বাদশার দাম ৯ লাখ। রাজা বাদশাকে ক্রয় করলে সাথে দুইটি ছাগল ফ্রি। ইতোমধ্যে পাইকাররা এসে ৭ থেকে ৮ লক্ষ টাকা দাম বলেছে। এই দামে বিক্রি করতে আছর আলী নারাজ। তাই অপেক্ষায় আছেন আরও বেশি মূল্যে বিক্রি করবেন।

জানা যায়, প্রায় ৪ বছর ধরে আদর-যত্নে বড় করছেন ষাঁড় দুটো। নিজের সন্তানের মতো বড় করতে পরিশ্রম করছে পরিবারটি। রাজা-বাদশার জন্য বানানো হয়েছে আলাদা শেড। রাখা হয়েছে ২৪ ঘণ্টা ইলেকট্রিক ফ্যানের ব্যবস্থা।

খাবারের ব্যাপারেও আলাদা যত্ন করতে হয়। প্রতিদিনের খাবারের তালিকায় রয়েছে সয়াবিনের খৈল, গম, ভুট্টা, ছোলা, সবুজ ঘাস ও ফল।

ফ্রিজিয়ান গরু রোগ প্রতিরোধী। বাংলাদেশের আবহাওয়ায় এই জাতের গরু খুবই মানানসই। এ জাতের গরু সাধারণত ১০০০-১৮০০ কেজি মাংস উৎপাদনে সক্ষম। রাজা বাদশার মালিক আছর আলী জানান, অনেক যত্ন করে আমি আমার রাজা-বাদশাকে চারবছর ধরে লালন-পালন করছি। আমার ইচ্ছা রাজা বাদশাকে বাড়ি থেকেই বিক্রি করব। কোন ক্রেতা ক্রয় করলে রাজা বাদশার সাথে দুটি ছাগল ফ্রি দিব। কুরবানীর দিনের আগ পর্যন্ত ওদেরকে লালন-পালন করে দেব। রাজা-বাদশাকে দেখতে ও কিনতে আশপাশের উপজেলার অনেক ক্রেতাই আসছেন। ব্যাটে-বলে মিললেই বিক্রি হয়ে যাবে রাজা-বাদশা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: উজ্জল হোসাইন জানান, ষাঁড় দুটো লালন-পালনের বিষয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হতো। তিনি কোনও ক্ষতিকর ওষুধ প্রয়োগ ছাড়াই দেশি খাবার খাইয়ে ষাঁড় দুটো লালন-পালন করেছেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X