চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০২:৪২ এএম
অনলাইন সংস্করণ

চৌগাছায় গভীর রাতে আ. লীগ নেতার বাড়িতে হামলা

মোহাম্মদ আলী
মোহাম্মদ আলী

যশোরের চৌগাছায় গভীর রাতে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে নিজ গ্রাম হোগলডাঙ্গায় এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন সকালেই তিনি বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।

আলী হোসেন চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের মৃত রহমত আলীর ছেলে ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

অভিযুক্ত পাঁচজন হলেন- একই ইউনিয়নের হোগলডাঙ্গা ঢাকাপাড়া এলাকার জয়নাল হোসেনের চার ছেলে আব্দুস সালাম (৩০), জহুরুল ইসলাম (৩৫), আবু কালাম (২৮), শিপন হোসেন (২৫) ও জহুরুলের ছেলে রাব্বি (১৮)।

অভিযোগসূত্রে জানা যায়, রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাত ১টার দিকে মোহাম্মদ আলীর বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে অভিযুক্তরা। এ সময় গালি দিতে নিষেধ করলে বাড়ির বাইরের দরজা ভাঙতে ভাঙতে বাড়ির ভিতরে ঢুকলে মোহাম্মদ আলীর স্ত্রী ডলি খাতুন ঠেকাতে গেলে বাঁশ দিয়ে তাকে এলোপাতাড়ি মারতে থাকে। স্ত্রীকে মারার সময় বাধা দিতে এলে মোহাম্মদ আলীকেও মারার চেষ্টা করা হয়। বিবাদীরা তাকে বা তার পরিবারকে একা পেলে খুন করার হুমকিও দিয়েছেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X