তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, শ্রমিক দল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

বাঁ থেকে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল এবং যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সজীব। ছবি : সংগৃহীত
বাঁ থেকে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল এবং যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সজীব। ছবি : সংগৃহীত

ভোলার তজুমদ্দিনে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে সংঘবদ্ধ গৃহবধূ ধর্ষণের ঘটনায় শ্রমিক দল নেতাসহ কলেজ ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আলাদা দুটি সাংগঠনিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল এবং শ্রমিক দল।

বহিষ্কৃতরা হলেন- তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল এবং যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সজীব ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন।

এ বিষয়ে ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আল আমিন হাওলাদার বলেন, ঘটনার পরপরই তজুমদ্দিনের অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত করার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে যাচাই-বাছাই চলছে।

এ ছাড়া ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করেছে তজুমদ্দিন উপজেলা শ্রমিক দল। তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের উপস্থিতিতে এ বহিষ্কারাদেশ পাঠ করে শোনানো হয়।

এদিকে মঙ্গলবার ধর্ষণের ঘটনাস্থল পরিদর্শন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। তিনি বলেন, ধর্ষণের ঘটনা মামলা হয়েছে আমরা ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছি, বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। এর সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, গেল ২৯ জুন তজুমদ্দিন মাওলানা কান্দি কামারপট্টি এলাকায় চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে মারধর করে তার বড় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ওঠে। পরে এ ঘটনায় মামলা হয়। গত রোববার সকালে ধর্ষণের ঘটনাটি ঘটে উল্লেখ করে ওই মামলায় শ্রমিক দল, যুবদল ও কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীসহ সাতজনকে আসামি করা হয়।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১০

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৩

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৪

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৫

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৬

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৭

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৮

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৯

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

২০
X