লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদ-খুনিরা পালিয়েছে, জুলুমমুক্ত হয়নি বাংলাদেশ : ড. রেজাউল করিম

লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘আমরা জুলাই শহীদদের স্মরণ করতে চাই বীর হিসেবে। আমরা জুলাই শহীদদের স্মরণ করতে চাই আগামী দিনের দুর্নীতি-দুঃশাসনমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে। বাংলাদেশ জালিমের কবল থেকে মুক্তি পেয়েছে। আমাদের আফনান, ওসমান এবং কাউছারদের হত্যা করে ফ্যাসিবাদ-খুনিরা পালিয়েছে। কিন্তু জুলুম থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয়নি।’

বুধবার (০২ জুলাই) দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী এলাকায় অসহায়দের মাঝে আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের ব্যানারে এ আয়োজন করা হয়।

রেজাউল করিম আরও বলেন, ‘চাঁদাবাজির কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়নি। লুণ্ঠনের কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়নি। অপসংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্ত হয়নি।’

তিনি বলেন, ‘শহীদের মায়েরা আমাদের কাছে কিছু চান না। শহীদের আপনজনরা চান শুধু তাদের সন্তানদের যে স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’, সেই ইনসাফের বাস্তবায়ন তারা দেখতে চান। শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার কেউ চাঁদাবাজি, লুণ্ঠন, জুলুমতন্ত্র, ফ্যাসিবাদী পন্থায় কথা বলবেন সেই বাংলাদেশ আমরা আর দেখতে চায় না। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্রজনতের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে ফ্যাসিবাদমুক্ত এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, নায়েবে আমির জহিরুল ইসলাম ও সেক্রেটারি হারুনুর রশীদ প্রমুখ।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X