কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

একটি গোষ্ঠী ঐক্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে : নজরুল ইসলাম

জিয়াউর রহমানের সমাধিস্থলে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
জিয়াউর রহমানের সমাধিস্থলে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

একটি গোষ্ঠী ঐক্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (০২ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে এ অভিযোগ করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি যে, জনগণ খুব ভালো জানে যে- কারা স্বৈরাচার, কারা গণতান্ত্রিক। কারা এ দেশে স্বৈরাচার কায়েম করেছিল, কারা স্বৈরাচারকে সমর্থন জুগিয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে নিগৃহীত হয়েছে। কাদের হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, কাদের বিরুদ্ধে লাখ লাখ মামলা দেওয়া হয়েছে- এগুলো জনগণ জানে, জনগণ দেখেছে। কারা গণতন্ত্রের জন্য আপসহীন, এটাও জনগণ জানে। কাজেই অন্য কোনো রাজনৈতিক দল কোনো কথা বলবে এবং সেটা জনগণ গ্রহণ করবে, আমরা এটা মনে করি না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের কোথাও বিএনপির কোনো নেতা অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী ব্যবস্থা নিলে বিএনপি বাধা দেবে না, বরং খুশি হবে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, সেই লক্ষ্য এখনো অর্জিত হয়নি। এখনো বাংলাদেশের জনগণ তাদের যে মৌলিক, তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা সেজন্য মনে করি, এই মুহূর্তে প্রধান কাজ শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক ও একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম করা। সেটা শুধু ভোটের মাধ্যমে সম্ভব, নির্বাচনের মাধ্যমে সম্ভব।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবুল, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন নজরুল ইসলাম খান। এ সময় দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১১

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১২

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৩

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৪

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৫

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৬

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৭

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৮

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৯

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

২০
X