সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কিছু রাজনৈতিক দল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে : দুদু

নারায়ণগঞ্জে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

কিছু কিছু রাজনৈতিক দল ও মহল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় শামসুজ্জামান দুদু বলেন, হাসিনা চায় নির্বাচন না হোক। ফলে সব ষড়যন্ত্র রুখে দিতে আমাদের আরও তৎপর হতে হবে।

গণতন্ত্র থেকে উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প পথ নেই। অথচ কেউ কেউ বলছে, এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য গণঅভ্যুত্থান হয়েছে। এমন বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে। স্বৈরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র ফিরে আসবে। আর গণতন্ত্র ফিরে আসবে মানে একটি সাধারণ নির্বাচন। গণতন্ত্রের উত্তরণ করতে হলে নির্বাচন করে একটা দল ক্ষমতায় আসতে হবে। দেশবাসী যাকে পছন্দ করবে সেই দল ক্ষমতায় আসবে।

‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X