নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে শিশু রিয়া নিহতের এক বছর পর মামলা

নিহত রিয়া গোপ। ফাইল ছবি
নিহত রিয়া গোপ। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জ শহরের নিজ বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে শিশু রিয়া গোপ (৬) নিহতের প্রায় এক বছর পর মামলা করেছে পুলিশ। মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০-২০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান নূর বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া থেকে ২ নম্বর রেলগেট এলাকায় মিছিল বের করেন শিক্ষার্থীরা। ওই দিন বিকেল ৪টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০-২০০ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। একপর্যায়ে তাদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হয় রিয়া। ওই সময় সে নয়ামাটি এলাকার নিজ বাড়ির পাঁচতলা ছাদে খেলছিল। ওই অবস্থায় রিয়ার মাথায় গুলিটি লাগে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২৪ জুলাই মারা যান রিয়া।

জানা গেছে, দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল রিয়া। দীপক স্থানীয় একটি রড-সিমেন্টের দোকানে ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। ২০২৪ সালের ১৯ জুলাই দুপুরের খাবারের পর ছাদে খেলছিল রিয়া। গোলাগুলির শব্দ শুনে রিয়াকে আনতে ছাদে যান দীপক। মেয়েকে কোলে নিতেই একটি গুলি রিয়ার মাথায় বিদ্ধ হয়।

ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর চার দিন সে বেঁচে ছিল। ২৪ জুলাই সকালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় ‘গান শট ইনজুরি’। তবে এ ঘটনার পর মামলা করতে রাজি হচ্ছিল না নিহতের পরিবারের সদস্যরা। এ কারণে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছেন।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ কালবেলাকে বলেন, নিহতের পরিবারের সদস্যদের অনেকবার মামলা করতে বলা হয়েছে। কিন্তু তারা এখন পর্যন্ত মামলা করেনি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো তারা মামলা করেনি। এ কারণে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে জানতে নিহত রিয়া গোপের বাবা দীপক কুমার গোপের নম্বরে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X