পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০১:০৫ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী-এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার

আবু জায়েদ মো. নাজমুন নূর। ছবি : সংগৃহীত
আবু জায়েদ মো. নাজমুন নূর। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম শান্তু। তিনি জানান, ওসি জায়েদ নূরকে পটিয়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

ওসি প্রত্যাহারের দাবিতে বুধবার (০২ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল এলাকায় অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। একই দাবিতে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়কে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন।

ঘটনার সূত্রপাত ঘটে গত মঙ্গলবার রাত ৯টার দিকে। পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপংকর দে–কে (২৯) আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তাকে থানায় নিয়ে যাওয়া হলেও কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ তাকে হেফাজতে নেয়।

আন্দোলনকারী ছাত্রদের অভিযোগ, দীপংকর দে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা হওয়া সত্ত্বেও পুলিশ তার বিরুদ্ধে কোনো মামলা নেয়নি। উল্টো পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে, এতে কয়েকজন আহত হন।

অন্যদিকে পুলিশের দাবি, দীপংকর দে–কে আন্দোলনকারীরা থানার ভেতর নিয়ে এসে গ্রেপ্তার করতে চাপ সৃষ্টি করে এবং থানায় ঢুকে পড়ে। এতে পুলিশের সঙ্গে ছাত্রদের ধস্তাধস্তি হয়। গত মঙ্গলবার এ নিয়ে ছাত্ররা অবরোধ কর্মসূচি থেকে ১২ ঘণ্টায় তাকে প্রত্যাহারের আলটিমেটাম দেয়। এর আগেই, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১০

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১১

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১২

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৩

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৪

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৫

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৬

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৭

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৮

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৯

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

২০
X