চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ডিআইজি কার্যালয়ের সামনে এনসিপি ও বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

চট্টগ্রামে ডিআইজি কার্যালয়ের সামনে বিক্ষোভ। ছবি : কালবেলা
চট্টগ্রামে ডিআইজি কার্যালয়ের সামনে বিক্ষোভ। ছবি : কালবেলা

চট্টগ্রামে ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বুধবার (০২ জুলাই) বিকাল ৩টার দিকে পটিয়ায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তারা এই বিক্ষোভ শুরু করেন।

এ সময় আন্দোলনকারীরা নগরীর ব্যস্ততম জাকির হোসেন সড়ক অবরোধ করেন। বিকেল সাড়ে ৪টায় এই প্রতিবেদন লেখার সময় বিক্ষোভ চলছিল।

আন্দোলনকারীরা জানান, মঙ্গলবার (০১ জুলাই) রাতে পটিয়ায় ছাত্রলীগের এক নেতাকে পুলিশের কাছে সোপর্দ করতে গিয়ে উল্টো পুলিশের হামলার শিকার হন তারা। হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতেই তারা ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। কিন্তু ডিআইজি কথা বলতে রাজি হননি।

তবে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, ‘তাদের ডিআইজি স্যারের কার্যালয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা না গিয়ে সড়ক অবরোধ করেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X