কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ৬০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

কিশোরগঞ্জের বাজিতপুরে প্রায় ৬০ লাখ টাকার কারেন্ট ও চায়না-ম্যাজিক জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের বাজিতপুরে প্রায় ৬০ লাখ টাকার কারেন্ট ও চায়না-ম্যাজিক জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের বাজিতপুরে অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকার কারেন্ট ও চায়না-ম্যাজিক জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুর থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হিলচিয়া বাজারে পরিচালিত অভিযানে অংশ নেয় উপজেলা মৎস্য বিভাগ, সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিলচিয়া বাজারের একাধিক গুদাম থেকে ৬৪ বস্তা কারেন্ট জাল (দৈর্ঘ্য প্রায় ১২৪০০ মিটার) এবং প্রায় ১ হাজার ৫০ পিস চায়না-ম্যাজিক জাল (দৈর্ঘ্য ২৬ হাজার ২৫০ মিটার) ধ্বংস করা হয়। জব্দকৃত নিষিদ্ধ জালের মোট আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৯ লাখ ৯২ হাজার টাকা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল বলেন, এ অভিযান ছিল আমার চাকরি জীবনের সবচেয়ে বড় অভিযান। ফায়ার সার্ভিসের সহায়তায় রাত ৯টার পর নদীপাড়ের খোলা স্থানে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। রাত সাড়ে ১২টায় পুড়িয়ে ধ্বংসের কাজ শেষ হয়। এ জালগুলো নদীতে নামলে হাওরের মাছের উৎপাদনে চরম ক্ষতি হতো।

জেলা মৎস্য বিভাগ জানায়, অবাধে ব্যবহৃত কারেন্ট ও চায়না জালের কারণে মা ও পোনা মাছ নিধন হচ্ছে। ফলে নদী ও হাওরে মাছের প্রাচুর্য ভয়াবহ হুমকিতে পড়েছে। হাওরের মাছ রক্ষায় মৎস্য বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা/এসওআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১১

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১২

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১৩

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৪

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৬

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৭

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৮

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৯

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

২০
X