বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

একই কলেজের ১০ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা
বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একই কলেজের ১০ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় ৯ শিক্ষার্থী স্মার্ট ফোন নিয়ে ও একজন হাতে লেখা নকল নিয়ে ধরা পড়ায় তাদের বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান। বহিষ্কৃত পরীক্ষার্থীরা সবাই বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী।

জানা যায়, বৃহস্পতিবার ছিল ইংরেজি ২য় পত্রের পরীক্ষা। শুরু থেকেই মোবাইল ফোন দেখে দেখে পরীক্ষা দিচ্ছিল এসব শিক্ষার্থী। বিগত সময়েও এই কেন্দ্রটিতে অসৎ উপায়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানা যায়। তাই পরীক্ষার্থীদের পাশাপাশি ছয়জন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান কালবেলাকে জানান, বারহাট্টা সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে নকল করার অপরাধে দশজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে। পরীক্ষার হলে দায়িত্ব পালন করা ছয়জন কক্ষ পরিদর্শকদেরও অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীরা এ বছর আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবে না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১০

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১১

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১২

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১৩

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১৪

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১৫

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৬

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৭

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৯

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

২০
X