কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পাগলা মসজিদে এখন থেকে অনলাইনে করা যাবে দান

পাগলা মসজিদের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠান। ছবি : কালবেলা
পাগলা মসজিদের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠান। ছবি : কালবেলা

এখন থেকে অনলাইনের মাধ্যমেও দান করা যাবে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে। দেশ ও দেশের বাইরে থেকে দান করার জন্য চালু হয়েছে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের অনলাইন ডোনেশন ওয়েবসাইট।

শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় মসজিদ চত্বরে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পাগলা মসজিদের প্রচার দিয়ে প্রতারক চক্র বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। পাগলা মসজিদে দান করার ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ ও দেশের বাইরের অনেকেই দান করতে পারছেন না। তাদের কথা মাথায় রেখে অনলাইন ডোনেশন ওয়েবসাইট চালু করা হয়েছে। দান করতে চাইলে www.paglamosque.org সাইটে প্রবেশ করে সামর্থ্য অনুযায়ী দান করা যাবে।

এ ছাড়াও ওয়েবসাইটে মসজিদের ইতিহাস, দান সম্পর্কিত তথ্য, নামাজ ও জামাতের সময়সূচি ছাড়াও মসজিদের মাধ্যমে পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সর্ম্পকেও তথ্য দেওয়া আছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া, জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক রমজান আলী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন দিলু, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা মো. আলমগীর হোসেন তালুকদার, পাগলা মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী, আল জামিয়াতুল ইমদাদিয়ার অধ্যক্ষ মাওলানা শিব্বির আহমেদসহ বিএনপি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১১

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১২

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৩

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৪

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৫

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১৬

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১৭

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৮

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৯

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

২০
X