ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রহরী-শ্রমিকদের জিম্মি করে কোটি টাকার মালামাল লুট

হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আওতাধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ। ছবি : সংগৃহীত
হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আওতাধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ। ছবি : সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে এক কোটি ২ লাখ ১০ হাজার মূল্যের মালামাল ও জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতদল।

শুক্রবার (৪ জুলাই) উপজেলার টাউন-নওয়াপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আওতাধীন ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে’ এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে মুখোশ পরিহিত ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের ভয় দেখিয়ে ওই প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। এ সময় সাত নিরাপত্তাকর্মী ও চার শ্রমিককে বেঁধে রাখে তারা। এরপর কোম্পানির কারখানায় ঢুকে সেখান থেকে অ্যালুমিনিয়াম বার ১৫ টন, তামার (স্কার্প) তার আড়াই টন এবং বৈদ্যুতিক তামার তার ১ টন দুটি ট্রাকে করে নিয়ে রাত ৪টার দিকে পালিয়ে যায়। পরে নিরাপত্তা কর্মীরা কর্তৃপক্ষকে বিষয়টি জনান। এসব মালামাল ও জিনিসপত্র প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার করার জন্য রাখা হয়েছিল।

হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান বলেন, দুদিন ছুটি থাকায় শ্রমিকরা সন্ধ্যায় কারখানা ত্যাগ করেছিল। ডাকাত দল রাত ৮টার দিকে নিরাপত্তাকর্মীদের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে। তারা প্রায় ৮ ঘণ্টা অবস্থান করে। পরে ডাকাত দল ট্রাকে করে ভোর ৪টার দিকে এসব মালামাল ও জিনিসপত্র নিয়ে চলে যায়।

ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, শনিবার ভোরে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীমসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে গিয়ে জানতে পারি একদল ডাকাত নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কোম্পানি থেকে বিভিন্ন মালামাল ও জিনিপত্র নিয়ে গেছে।

তিনি আরও বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। তবে কর্তৃপক্ষ মামলা করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X