চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

লাশ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ স্বজনের

ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় দুমড়েমুচড়ে গেছে লাশবাহী অ্যাম্বুলেন্স। ছবি : কালবেলা
ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় দুমড়েমুচড়ে গেছে লাশবাহী অ্যাম্বুলেন্স। ছবি : কালবেলা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ নিয়ে বাড়ির ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় দুজন নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের ভুজপুর থানার পূর্ব ভুজপুরের ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া ও জয়নাল আবেদীনের ছেলে ওসমান গণি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে মরদেহ নিয়ে দ্রুতগতির অ্যাম্বুলেন্সটি চট্টগ্রামের ভুজপুরে যাচ্ছিল। বিকেল পৌনে ৫টায় মহাসড়কের বাতিসা এলাকায় অ্যাম্বুলেন্সটি একটি লরির পেছনে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে লাশের স্বজন চট্টগ্রামের ভুজপুর থানার পূর্ব ভুজপুরের ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া ঘটনাস্থলে নিহত হন। একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ওসমান গণি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ওসমান গণিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

মিয়াবাজার হাইওয়ে থানার সার্জের্ন্ট মো. সাকলাইন বলেন, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও মরদেহ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X