হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৭:৫৬ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জের বহিষ্কৃত বৈষম্যবিরোধী নেতা সাকিব গ্রেপ্তার

গ্রেপ্তার এনামুল হক সাকিব। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার এনামুল হক সাকিব। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে (২৫) গ্রেপ্তার করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

রোববার (৭ জুলাই) রাত ৮টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম সাহাবুদ্দীন শাহীন বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তার এনামুল হক সাকিব পৌর শহরের উমেদনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ শাখার সদস্যসচিব মাহদী হাসানসজ ৪ জনকে পিটিয়ে আহত করে সাকিবসহ কয়েকজন। এ ঘটনায় মাহদী হাসান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় সাকিবকে। ওই মামলায় রোববার রাত ৮টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ৯টায় তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গত ৬ মে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা ও মামলা বাণিজ্যের অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি আদর্শিক ছাত্রসংগঠন। এনামুল হক দীর্ঘদিন ধরে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘন করে চলছিলেন। তিনি সংগঠনের পদ-পদবি ব্যবহার করে মামলা–বাণিজ্যে যুক্ত ছিলেন এবং সহিংস কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। এসব কারণে তাকে সংগঠনের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন বলেন, গ্রেপ্তারকৃত সাকিব বর্তমানে থানায় রয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X