শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

পুকুরে ফেলে যমজ কন্যাশিশুকে হত্যার অভিযোগ, মা-বাবা আটক

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশের পুকুর থেকে দুই যমজ কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মা-বাবার দিকে অভিযোগ তুলেছেন স্বজনরা। পরে অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওই দুই শিশুর মরদেহ বাড়ির পেছনে পুকুর থেকে উদ্ধার করেন শিশুদের চাচা সাকিব শেখ। নিহত লামিয়া ও সামিহার বয়স পাঁচ মাস। তারা সোহাগ শেখ (২৮) ও শান্তা বেগম (২৪) দম্পতির দুই যমজ মেয়ে।

চাচা সাকিব শেখ জানান, সোমবার রাত ৮টার দিকে হঠাৎ সোহাগের ঘর থেকে চিল্লাচিল্লির শব্দ শুনে এগিয়ে এলে শান্তা জানায়, তার স্বামী বাচ্চাদের পুকুরে ফেলে দিয়েছে। কিন্তু সে সময় সোহাগ শেখকে আমি ঘরে দেখতে পাইনি। পরে আমি দৌড়ে পুকুরে গিয়ে দেখি উপুড় অবস্থায় শিশু দুজন পড়ে আছে। দ্রুত তাদের উঠিয়ে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিনথিয়া নূর জানান, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তাদের পেটভর্তি পানি ছিল।

শ্রীনগর থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, প্রাথমিকভাবে সন্দেহের তীর বাবা-মায়ের দিকেই। তাই তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X