ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দিনে স্কুলশিক্ষক, রাতে ভয়ংকর ডাকাত

গ্রেপ্তার চার ডাকাত সদস্য। ছবি : কালবেলা
গ্রেপ্তার চার ডাকাত সদস্য। ছবি : কালবেলা

ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও সোনা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ।

ডাকাত চারজন হলেন- নগরকান্দা উপজেলার শ্রীরাঙ্গাল গ্রামের আলিম শেখের ছেলে ও দ্য ন্যাশনাল ইসলামিক প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মোক্তার হুসাইন ওরফে মোকা (৪৫), পূর্বসদরদী গ্রামের মান্নান শেখের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি কিবরিয়া শেখ (৩৫), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরবাহাড়া গ্রামের মৃত সেকের শেখের ছেলে শহিদুল ওরফে শহিদ (৪৫) ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শ্রীনগর গ্রামের পরিতোষ রায়ের ছেলে পার্থ রায় (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করে ভুক্তভোগীরা। ডাকাতরা গৃহকর্তা ও নারীদের পাঁচজনকে কুপিয়ে আহত করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মূল পরিকল্পনাকারী মোক্তার ও কিবরিয়াকে গ্রেপ্তার করে। মোক্তার স্কুল পরিচালনার অন্তরালে এবং কিবরিয়া ইলেকট্রিক মিস্ত্রির অন্তরালে ডাকাতি করে।

অন্যদিকে গত ৩০ মে উপজেলার আলগি ইউনিয়নের শাহামুল্লুকদী গ্রামে একই রাতে দুই বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। সেই মামলায় অপর আসামি শহিদুল ও পার্থ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এদের তথ্যের ভিত্তিতে পাঁচ ভরি স্বর্ণালংকার জব্দ করা হয়।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ বলেন, পূর্ব সদরদী গ্রামে ক্যাডেট স্কুল পরিচালনাকারী মোক্তার ও ইলেকট্রিক মিস্ত্রি কিবরিয়া বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলকে হায়ার করে নিজেরাই ডাকাতি সংঘটিত করে।

তিনি আরও জানান, ডাকাতরা ভাঙ্গা অঞ্চলে প্রবেশের বিষয়টি গোপন সংবাদ পেয়েছিলাম। সেই আলোকে আমাদের পুলিশ উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। ডাকাতদল পাটক্ষেতে লুকিয়ে থাকার কারণে ধরতে পারিনি। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছি। অন্য ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X