গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিজের রেলিং ভেঙে বাস খালে, আহত ২৫

নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে বাস। ছবি : কালবেলা
নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে বাস। ছবি : কালবেলা

বেপরোয়াগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে গেছে। এতে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, গাড়ি পড়ার শব্দে এবং যাত্রীদের চিৎকারে তাদের ঘুম ভেঙে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। দুর্ঘটনায় বাসে থাকা কমপক্ষে ২৫ যাত্রী আহত হন।

গৌরনদী ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. মাহবুব হোসেন জানিয়েছেন, খবর পেয়ে গুরুতর আহত ১৩ যাত্রীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ১০ জন পুরুষ, দুজন নারী এবং একজন শিশু রয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান কালবেলাকে জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা মামুন স্পেশাল নামক যাত্রীবাহী বাস ৪২ যাত্রী নিয়ে বরগুনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের কাসেমাবাদ লালপুলের রেলিং ভেঙে বাসটি খালে পড়ে যায়। দুর্ঘটনাটি ভয়াবহ হলেও অল্পতেই যাত্রীরা রক্ষা পায়।

তিনি আরও জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি বাসটি খালের মধ্য থেকে উদ্ধারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X