সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

২৮৬ এইচএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, সড়কে শিক্ষার্থীরা

ভুল বিষয় উল্লেখ করে প্রবেশপত্র পাওয়ায় সড়ক অবরোধ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি : কালবেলা
ভুল বিষয় উল্লেখ করে প্রবেশপত্র পাওয়ায় সড়ক অবরোধ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি : কালবেলা

ভুল বিষয় উল্লেখ করে রাজধানীর সাভারের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৬ এইচএসসি পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়েছে। ভুলের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। কলেজ কর্তৃপক্ষের অবহেলায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ ঘটনায় রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৯ জুলাই) দুপুরে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

জানা গেছে, পরীক্ষার্থীদের এডমিট কার্ডে এমন বিষয় উল্লেখ করা হয়েছে- যেগুলো তাদের পড়ানো হয়নি। এর মধ্যে রয়েছে পরিসংখ্যান, সমাজকর্ম ও ভূগোল। অথচ শিক্ষার্থীরা এসব বিষয়ে কোনো ক্লাস করেনি বা বইও সরবরাহ করা হয়নি।

বেলা ১১টা থেকে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মানববন্ধন শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাইল-আশুলিয়া-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নেন। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা যেসব বিষয় পড়েছি, এডমিট কার্ডে তা নেই। তাহলে আমরা পরীক্ষার খাতায় কী লিখব? এমন দায়িত্বহীনতা আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। আমরা এর বিচার চাই।

তাদের দাবি- ভুল এডমিট কার্ড সংশোধন করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের নিশ্চয়তা দিতে হবে। দায়ীদের চাকরিচ্যুত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। আগামীকাল থেকে কলেজের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে, শিক্ষক ও শিক্ষার্থীদের গণস্বাক্ষরের মাধ্যমে গেট ব্লকেড এবং পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগেও গতকাল ৮ জুলাই শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেছিল কিন্তু অভিযোগ রয়েছে- এতে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X