কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০২:৪০ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে যাওয়ায় বরখাস্ত হলেন নেদারল্যান্ডসের মসজিদের ইমাম

জেরুজালেমে গত ৭ জুলাই ডাচ ইমাম ইউসুফ মিসবিহ (বাঁ থেকে পঞ্চম) এবং অন্য প্রতিনিধিদের সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ (বাঁ থেকে চতুর্থ) সাক্ষাৎ করেছেন। ছবি : সংগৃহীত
জেরুজালেমে গত ৭ জুলাই ডাচ ইমাম ইউসুফ মিসবিহ (বাঁ থেকে পঞ্চম) এবং অন্য প্রতিনিধিদের সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ (বাঁ থেকে চতুর্থ) সাক্ষাৎ করেছেন। ছবি : সংগৃহীত

ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে সাক্ষাৎ করার পর ডাচ ইমাম ইউসুফ মিসবিহকে বরখাস্ত করা হয়েছে। তিনি নেদারল্যান্ডসের আলকমারের বিলাল মসজিদের ইমাম ছিলেন।

ইউরোপের বিভিন্ন দেশের ১৫ জন মুসলিম নেতার একটি প্রতিনিধিদলের সঙ্গে সোমবার জেরুজালেমে হারজোগের সঙ্গে সাক্ষাৎ করেন মিসবিহ। এ সময় তিনি ইসরায়েলের জাতীয় সংগীতের আরবি সংস্করণ পরিবেশন করেন।

ঘটনার পরপরই বিলাল মসজিদ কর্তৃপক্ষ জানায়, ইমামের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের কারণে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। মসজিদের ইনস্টাগ্রাম পেজে জানানো হয়, ‘এ মুহূর্ত থেকে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

ইসরায়েল-ইউরোপ সম্পর্ক জোরদারে কাজ করা এনজিও এলনেট এ সফরের আয়োজন করে। প্রতিনিধিদল ইসরায়েলি পার্লামেন্ট, জেরুজালেমের ধর্মীয় স্থান ও অন্যান্য এলাকা সফর করে। এ ছাড়া তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার স্থান, ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র এবং গোলান হাইটসের সিরীয় দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিতর্কিত ফরাসি ইমাম হাসেন চালঘুমি। তিনি বলেন, এটি শুধু ইসরায়েল-হামাস বা ইসরায়েল-হিজবুল্লাহর সংঘাত নয়। এটি দুটি ভিন্ন পৃথিবীর মধ্যকার লড়াই।

চালঘুমি ইসরায়েলি গ্রুপের ঘনিষ্ঠ এবং অতীতেও পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে সফর করেছেন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X