কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

কুমিল্লা শিক্ষা বোর্ড। ফাইল ছবি
কুমিল্লা শিক্ষা বোর্ড। ফাইল ছবি

অতিভারি বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবারের (১০ জুলাই) সকল এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলামের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন।

জানা গেছে, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামের বিভিন্ন এলাকায় পানি বাড়ছে। এসব এলাকায় ১০ জুলাই অনুষ্ঠিব্য উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাকে ঘিরে কিছুটা উদ্বেগ তৈরি হওয়ার প্রেক্ষিতে সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। সিদ্ধান্ত মোতাবেক ১০ জুলাইয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এসব পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে- এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তবে বৃহস্পতিবারের (১০ জুলাইয়ের) পরীক্ষা স্থগিত হওয়ার সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।

বৃহস্পতিবার কুমিল্লা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং মানবিক বিভাগের যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কুমিল্লা অঞ্চলের কিছু এলাকায় নদনদীর পানি বৃদ্ধি ও শহরাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেওয়ার ফলে ১০ জুলাইয়ের পরীক্ষাকে ঘিরে অনেক অভিভাবক ও শিক্ষার্থী দুশ্চিন্তায় ছিলেন। শিক্ষাবোর্ডের এ সিদ্ধান্তে তারা এখন দুশ্চিন্তামুক্ত।

প্রসঙ্গত, গত ২৬ জুন সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। বোর্ডের রুটিন অনুযায়ী এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১০

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১১

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১২

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৩

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৪

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৫

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৮

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৯

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

২০
X