ক্রীড়া প্রতিবেদক, ক্যান্ডি থেকে
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৯:৫৫ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মোসাদ্দেক ইস্যু- সরি বলেছেন গাজী আশরাফ

মোসাদ্দেক হোসেন সৈকত ও গাজী আশরাফ হোসেন। ছবি : সংগৃহীত
মোসাদ্দেক হোসেন সৈকত ও গাজী আশরাফ হোসেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা এক স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু নানা কারণেই জাতীয় দলে সেভাবে সুযোগ মেলে না তার। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার পর আবারও আলোচনায় আসেন মোসাদ্দেক। এবার প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর করা একটি মন্তব্য বেশ হৈ চৈ সৃষ্টি করে দেশের ক্রিকেটে। মোসাদ্দেককে না রাখার প্রশ্নে তিনি তখন বলেছিলেন, ‘যতক্ষণ দলে মিরাজ আছে, ততক্ষণ মোসাদ্দেকের সুযোগ নেই।’

ঠিক সেদিন রাতেই নাকি নিজের ভুল বুঝতে পারেন লিপু। দুদিন পরই মোসাদ্দেকের সঙ্গে দেখা হলে ‘সরি’ বলেন তিনি, আজ ক্যান্ডিতে এসেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটা নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক প্যানেলের প্রধান। তিনি জানান, সেদিন শব্দটা অন্যভাবেই বলতে চেয়েছিলেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অন্যতম সেরা খেলোয়াড় মোসাদ্দেক। একটা সময় জাতীয় দলেও খেলেছেন তিনি। তবে এখন জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়াতে ঠিকই নিজের সেরাটা দেখান। অথচ তার দলে সুযোগ না পাওয়ার পেছনে কারণটা মেহেদী হাসান মিরাজ। একই ধরনের অলরাউন্ডার হওয়াতে মোসাদ্দেককে বিবেচনা করেন না নির্বাচকরা। তারপরও সরাসরি খেলোয়াড়কে তুলনায় ফেলা ঠিক হয়নি বুঝতে পেরেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘ভালো হলো প্রশ্নটা করে…। আপনারা অনেকেই ইউটিউব করেন, সেখানে এডিট করেন নিশ্চয়ই। আমি কলাম লিখতাম, সেখানেও দেখতাম শব্দচয়নে কাটাকাটি ছাড়া লিখতাম না। ওই প্রোগ্রামটা আমি লাইভ করতেছিলাম। ২০-২৫ মিনিটে সবার অগণিত প্রশ্নে অনেক কথাই বলে ফেলেছিলাম। আমি আসলে প্রশ্নের উত্তরেই বলেছিলাম যে, যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ সুযোগ নেই।’

সেদিন রাতেই বিষয়টি বুঝতে পারেন জানিয়ে তিনি বলেন, ‘রাতেই আমি প্রস্তুতি ম্যাচের খেলা দেখতে চট্টগ্রাম যাওয়ার পর ওখানে মনে হলো আমি তিনটা শব্দ ভুল করেছি। বলা উচিত ছিল, যতক্ষণ মিরাজ আছে, ততক্ষণ মোসাদ্দেকের চান্স অনেক কম…এ তিনটা শব্দে আমার ভুল হয়েছিল। আমি নিজেও জিনিসটা রিয়েলাইজ করেছিলাম- ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। দুদিন পরই মোসাদ্দেকের সঙ্গে দেখা হয়েছিল, আমি তাকে বলেছিলাম আমি এভাবে মিন করিনি। আমি তাকে সরি বলেছি।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X