বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

চোখ হারানো জুলাই যোদ্ধা হিমেল পেল সাড়ে ৩ লাখ টাকার অনুদান

হিমেলকে অনুদানের চেক তুলে দেন মির্জাপুরের ইউএনও এ বি এম আরিফুল ইসলাম। ছবি : কালবেলা
হিমেলকে অনুদানের চেক তুলে দেন মির্জাপুরের ইউএনও এ বি এম আরিফুল ইসলাম। ছবি : কালবেলা

গত বছরের জুলাই-আগস্ট অভ্যুত্থানে গুলিতে দুই চোখ হারানো স্কুলছাত্র হিমেল অনুদানের সাড়ে তিন লাখ টাকা পেয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম তার কার্যালয়ে সাতটি চেকের মাধ্যমে হিমেল ও তার মা আছিয়া বেগমের হাতে অনুদানের সাড়ে তিন লাখ টাকার চেক তুলে দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদীল খান, মির্জাপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমন সিদ্দিকী ও উপজেলা বাংলাদেশ ছাত্রশিবিরের সভাপতি মিরাজ মিয়া উপস্থিত ছিলেন। অনুদানের চেক পেয়ে হিমেল ও তার মা কান্নায় ভেঙে পড়েন।

এ সময় হিমেল জানায়, ‘আমি হয়তো জীবনে আর আমার চোখ ফিরে পাব না, তবে এই টাকা দিয়ে অনেক কিছু করতে পারব।’

মির্জাপুর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, হিমেলের বাবার নাম আফাজ উদ্দিন। গত বছরের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় পুলিশের ছোড়া ছররা গুলিতে দুই চোখের দৃষ্টিশক্তি হারায় সে। এরপর তাকে পর্যায়ক্রমে টাঙ্গাইল মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা চক্ষুবিজ্ঞান কলেজ এবং সিএমএইচে নেওয়া হলেও দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করা যায়নি।

হিমেলকে সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক সহায়তার জন্য সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে ৫০ হাজার টাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৫০ হাজার টাকা, পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয় থেকে ৫০ হাজার টাকা, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রণালয় থেকে ৫০ হাজার টাকা, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে ৫০ হাজার টাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৫০ হাজার টাকা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর তহবিল থেকে ৩৫ হাজার টাকার চেকসহ মোট তিন লাখ ৩৫ হাজার টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম কালবেলা বলেন, ‘স্কুলছাত্র হিমেল ও তার পরিবার দরিদ্র ও অসহায়। হিমেলের দুটি চোখ অন্ধ হয়ে যাওয়ায় তার পরিবার ভেঙে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে হিমেলের পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা করতে পেরেছি, এটাই সার্থকতা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X