বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সেই তুফানের শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী গ্রেপ্তার

বাঁ থেকে- তুফান ও তার স্ত্রী, শাশুড়ি ও শ্বশুর। ছবি : কালবেলা
বাঁ থেকে- তুফান ও তার স্ত্রী, শাশুড়ি ও শ্বশুর। ছবি : কালবেলা

বগুড়ায় মাদককারবারি হিসেবে শীর্ষ সন্ত্রাসী কারাবন্দি আলোচিত তুফান সরকারের শ্বশুর, শাশুড়ি ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বুধবার (৯ জুলাই) ভোরে শহরের সেউজগাড়ি পালপাড়া নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাদের বাড়ি থেকে বেশকিছু ফেনসিডিল ও ধারালো অস্ত্র পাওয়া যায়।

গ্রেপ্তাররা হলেন- তুফান সরকারের শ্বশুর ফেনসিডিল কারবারি আলম, শাশুড়ি তাসলিমা আক্তার তাসলি ও তুফান সরকারের স্ত্রী সোনালী সরকার।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গভীর রাত থেকে ভোর পর্যন্ত এই অভিযান চলে। এ সময় আলমের চারতলা বাড়িসহ তার দুটি বাড়িতে অভিযান চলে। অভিযানকালে মাদককারবারি ওই তিনজনকে গ্রেপ্তার, ফেনসিডিল এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আলম ও তার স্ত্রী তাসলিমার বিরুদ্ধে ১০-১২টি করে মাদক মামলা রয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার সদর থানার ওসি হাসান বাসির কালবেলাকে জানান, আসামিদের থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কে এই তুফান সরকার বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ১৩ বছরের কারাদণ্ড হয়েছে তুফান সরকারের। তুফান সরকার বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার প্রয়াত মজিবর রহমানের ছেলে এবং বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনসহ ২১টি মামলা আছে। ছাত্রী ধর্ষণ মামলায় ২০১৭ সালে গ্রেপ্তার হয়েছিলেন তুফান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন।

১ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ১৮২ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় গত বছরের ২৭ নভেম্বর বগুড়ার স্পেশাল জজ মোহাম্মদ শহীদুল্লাহ তুফান সরকারকে ১৩ বছরের কারাদণ্ড দেন।

সেই থেকে পলাতক ছিলেন তুফান সরকার। ২৩ ডিসেম্বর রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার বাড়ি থেকে তুফানকে গ্রেপ্তার করে। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১০

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১১

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১২

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৩

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৪

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৫

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৬

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৭

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৮

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৯

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

২০
X