ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক পরিণত হয়েছে ডোবায়

ঘিওর উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে তৈরি হয় জলাবদ্ধতা। ছবি : কালবেলা
ঘিওর উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে তৈরি হয় জলাবদ্ধতা। ছবি : কালবেলা

দূর থেকে দেখলে মনে হবে- যেন ডোবার ওপর দিয়ে চলছে যানবাহন। কিন্তু না, এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। সামান্য পাঁচ মিনিটের বৃষ্টিতেই এ সড়কে তৈরি হয় জলাবদ্ধতা। এমনই দৃশ্য চোখে পড়েছে মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সড়কে। যে সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার যানবাহন চলাচল করে।

বুধবার (৯ জুলাই) বিকেলে সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঘিওর উপজেলা পরিষদ সংলগ্ন বটতলা মোড় থেকে উপজেলা মডেল মসজিদ সড়কটিতে খানাখন্দ তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই জনগুরুত্বপূর্ণ এসব সড়ক হয়ে ওঠে মরণফাঁদ। জলাবদ্ধতা নিরসনে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা। এতে মাঝে মধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

উপজেলা সদরের একমাত্র প্রবেশদ্বারস্থ সড়কের এমন নাজুক পরিস্থিতি যেন চোখে পড়ছে না কারোরই।

স্থানীয় ব্যবসায়ী বাবু সরকার ও ইমান আলী জানান, সামান্য একটু বৃষ্টি হলেই তাদের দোকানের সামনের সড়কে হাঁটুপানি জমে যায়। এতে যানবাহন ও মানুষের চলাচলে চরম দুর্ভোগ্য পহাতে হচ্ছে। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত ড্রেনেজ ব্যবস্থাসহ সড়কটি সংস্কারের দাবি জানান তারা।

এছাড়া ড্রেনেজ ব্যবস্থা অচল থাকায় ঘিওর থানা মোড়সহ ঘিওর বাজারে সামান্য বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কে জমে থাকা পানি তৈরি করছে স্বাস্থ্যঝুঁকি, যা থেকে ছড়াতে পারে ডায়েরিয়া কিংবা মশাবাহিত রোগ- এমনটি জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ঘিওর উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী কালবেলাকে জানান, উপজেলাস্থ এলজিইডির আওতাধীন সড়কে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম কালবেলাকে জানান, সওজের অধীন সড়কে পানি জমে থাকার বিষয়টি খোঁজখবর নিয়ে জনগণের ভোগান্তি লাগবে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে জানতে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা রিসিভ হয়নি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১০

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১২

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৩

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৪

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৫

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৬

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৭

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৮

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৯

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

২০
X