আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারি বর্ষণে যমুনায় বাড়ছে পানি

পনি বৃদ্ধির মিটার স্কেল। ছবি : কালবেলা
পনি বৃদ্ধির মিটার স্কেল। ছবি : কালবেলা

টাঙ্গাইলে ভারি বর্ষণে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে সাড়ে তিন সেন্টিমিটার। এতে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে যমুনা, ধলেশ্বরী, ঝিনাই ও বংশাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

এদিকে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিছু কিছু স্থানে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এর ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে ভারি বর্ষণে জেলার সদর উপজেলাসহ নাগরপুর, ভুয়াপুর, গোপালপুর, বাসাইল ও মির্জাপুরের নিম্ন অঞ্চলের মানুষ ঘরবাড়ি ও রাস্তাঘাটে পড়েছে বিপাকে।

সদর উপজেলার হুগড়া ইউনিয়নের যমুনা নদীর পাড়ে বসবাস আব্দুল মালেক বলেন, একদিকে যমুনা নদীতে পানি বাড়ছে। অপরদিকে আকাশ থেকে অঝোরে বৃষ্টির পানি পড়ছে। কোথাও বের হতে পারছি না। খেটে খাওয়া মানুষ আমরা। প্রতিনিয়ত কাজ না করলে সংসারের খরচ জোগাড় করা কষ্ট হয়ে যায়। এ অবস্থায় বর্তমানে কষ্টে দিন পার করছি।

ময়মনসিংহ থেকে আসা শ্রমিক আলাউদ্দিন বলেন, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থাকায় কোনো কাজ পাচ্ছি না। বৃষ্টি না থাকলে প্রতিদিন সাড়ে ছয়শ টাকায় রোজ কাজ করতাম।

ব্যাটারিচালিত অটোরিকশাচালক শামীম মিয়া বলেন, বৃষ্টির জন্য ঠিকমতো গাড়ি চালাতে পারছি না। বৃষ্টির জন্য লোকজন বের হচ্ছে না। বৃষ্টি থাকায় সারাদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় হচ্ছে। আর বৃষ্টি না থাকলে গাড়ি চালিয়ে এক হাজার টাকা আয় হয়। অটোরিকশা চালিয়ে আমার সংসার চলে।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাখিল রায়হান কালবেলাকে বলেন, জেলায় সব নদ-নদীর পানি প্রায় সাড়ে তিন সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে যমুনাসহ সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান কালবেলাকে বলেন, আপাতত বন্যার কোনো পূর্বাভাস নেই। তবে আগামী দুই থেকে তিন দিন পানি আরও বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১০

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১১

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১২

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৩

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৪

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৫

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৬

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৮

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৯

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

২০
X