বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০১:৫০ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

তালা ভেঙে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

তালা ভেঙে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আজগর আলী মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ৩২ বছর বয়সী হুমায়রা প্রায় দুই সপ্তাহ আগে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানি গণমাধ্যম ডন পুলিশের এক বিবৃতিতে জানিয়েছে, ইত্তেহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে হুমায়রার মরদেহ উদ্ধার করা হয়েছে। আদালতের নির্দেশে গিজরি পুলিশ অ্যাপার্টমেন্টটি খালি করার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু বিকেল ৩টা ১৫ মিনিটে পুলিশ দরজায় কড়া নাড়লে ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। অবশেষে তালা ভেঙে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং তার মরদেহটি দেখতে পায়। প্রমাণ সংগ্রহের জন্য পুলিশের ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়।

তবে হুমায়রা মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মঙ্গলবার রাতে পোস্টমর্টেম সম্পন্ন হয়। এরপর পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, ‘মরদেহটি চূড়ান্তভাবে পচে গেছে। তবে মৃত্যুর কারণ এখন প্রকাশ করা যাবে না।’

স্থানীয় গণমাধ্যমের খবর, হুমায়রা আজগর আলী একাই অ্যাপার্টমেন্টটি ভাড়া নেন। কিন্তু ২০২৪ সাল থেকে বাড়ির মালিককে ভাড়া দেন না তিনি। এমন অবস্থায় বাসা খালি করার জন্য আদালতের দ্বারস্থ হন বাড়ির মালিক।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের শিকার হননি অভিনেত্রী। পুরো অ্যাপার্টমেন্টের লোহার গেট, কাঠের দরজা, ব্যালকনির দরজা সবই লক করা ছিল। তবে আপাতত ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ নিজেদের কোনো সিদ্ধান্ত জানাবে না।

টিভি রিয়েলিটি শো ‘তামাশা ঘরে’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন হুমায়রা। ২০১৫ সালে তার অভিনীত ‘জালাইবি’ সিনেমা মুক্তি পায়। এ সিনেমা তাকে পরিচিতি এনে দেয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X