কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৫:০৪ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। ছবি: সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ প্রেস ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশ বিষয়ে কিছু প্রশ্ন তোলেন উপস্থিত এক সাংবাদিক। সেসব প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর দেননি মুখপাত্র ট্যামি ব্রুস।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ের এক পর্যায়ে চার রাষ্ট্রের জোট কোয়াড এবং তার রেশ ধরে বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনার বিষয়ে প্রশ্ন আসে।

ওই সাংবাদিক বলেন, গত সপ্তাহে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে বিমানবন্দরের চেকিংয়ে একটি বন্দুকের ম্যাগজিন পাওয়া গেছে। ২০২৪ সালে দেশটিতে তৎকালীন সরকারবিরোধী আন্দোলনে ব্যবহৃত (অবৈধ) গোলাবারুদের সঙ্গে সেই ম্যাগজিনের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করছেন অনেকে।

এ পর্যায়ে সাংবাদিককে থামিয়ে দেন মার্কিন মুখপাত্র ব্রুস।

এরপরই ওই সাংবাদিক বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের কিছু অভিযোগ তোলেন। গত সপ্তাহে রাজধানীর খিলক্ষেতে রেলওয়ের জমিতে গড়া পূজার মণ্ডপ গুঁড়িয়ে দেওয়ার তথ্য দেন। এছাড়া গত জুনে লালমনিরহাটে এক হিন্দু নাপিত আটকের ঘটনাটি সামনে আনেন।

পুরো প্রেক্ষাপট উল্লেখ করে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান ওই সাংবাদিক।

প্রশ্নকর্তার উত্থাপিত কোনো অভিযোগের সরাসরি উত্তর না দিয়ে ব্রুস বলেন, ভারত ও বাংলাদেশের বিষয়টি একটি জটিল ও বিস্তারিত কূটনৈতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র সেটা বুঝতে পারে।

এছাড়া, কোয়াড বৈঠক নিয়ে বিস্তারিত জানতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একক বিবৃতি এবং কোয়াড অংশীদারদের যৌথ বিবৃতি দেখার পরামর্শ দেন তিনি।

যুক্তরাষ্ট্র কেবল নিজেদের অবস্থান নিয়ে কথা বলবে উল্লেখ করে ব্রুস বলেন, অন্য কোনো দেশ, যেমন- ভারতের বক্তব্য তারা ব্যাখ্যা বা মূল্যায়ন করবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X