শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে চার যুবকের মৃত্যু 

সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু। ছবি : কালবেলা
সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের জমে থাকা গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) রাত ১১টার পর উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে পড়ে থাকা মোবাইল ফোন তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন কৃষ্ণ রবিদাস (২০), স্বপণ নায়েক (১৯), রানা নায়েক (১৭) ও নিপেন ফুলমালি (২৭)। সবাই হরিণছড়া চা বাগানের বাসিন্দা ও চা শ্রমিক পরিবারের সন্তান।

চা বাগানের ৫নং ওয়ার্ডের সদস্য অজয় ভৌমিকের মাধ্যমে জানা যায়, চা বাগান শ্রমিক পরিবারের একজনের একটি মোবাইল ফোন সেপটিক ট্যাংকে পড়ে গেলে তিনি তা তুলতে নিচে নামেন। নামার পরপরই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। তখন চিৎকার শুনে তার বড় ভাইসহ আরও তিনজন তাকে উদ্ধার করতে ট্যাংকে নেমে পড়েন। কিন্তু ভেতরে থাকা বিষাক্ত গ্যাসে তারাও অচেতন হয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত রবি বুনার্জি (২০) নামের একজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল জানান, হাসপাতালে আনার আগেই চারজনের মৃত্যু হয়। একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X