কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

কুমিল্লা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
কুমিল্লা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

কুমিল্লার বুড়িচংয়ে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

স্থানীয়রা জানায়, ফলাফল ঘোষণার পর জানা যায়- সে দুটি বিষয়ে ফেল করেছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরিবারের সদস্যদের অজান্তে সে নিজ কক্ষে গিয়ে আত্মহত্যা করে।

শিক্ষার্থীর দাদা জাহাঙ্গীর আলম জানান, ফলাফল শুনে সে খুব কষ্ট পেয়েছিল। এরপর হঠাৎ করেই এ ঘটনা ঘটে। তার বাবা প্রবাসে আছেন, দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১০

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১২

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৩

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৬

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৭

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৮

রামিসা হত্যা : আসামিদের ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৯

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

২০
X