মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ময়লাযুক্ত জলাশয়ে মিলল নিখোঁজ তিন শিশুর মরদেহ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ময়মনসিংহ সদরের দাপুনিয়া ইউনিয়নের কাওয়ালটি গ্রামের নামাপাড়া এলাকার এক পরিত্যক্ত ডোবা থেকে নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ ও ভালুকায় নিখোঁজ হওয়ার পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) সকালে দাপুনিয়া কাওয়ালটি এলাকায় বাড়ির পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্বজনরা জানান, শনিবার সকালে বাড়ির সামনে খেলা করছিল সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাওয়ালটি গ্রামের আরিফ রব্বানীর ছেলে মো. হোসাইন (৪) ও আসাদুজ্জামান রুবেলের ছেলে রেজুয়ান আহমেদ (৫)। গতকাল শনিবার বেলা ১১টার সময় থেকে কোথাও দেখা যাচ্ছিল না তাদের দুজনকে। দিনভর বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া যায়নি তাদের। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ করেও কোথাও না পেয়ে সন্ধ্যার পর থানায় জিডি করে।

রোববার সকালে বাড়ির পাশের ময়লাযুক্ত জলাশয়ে শিশুদের জুতা ভেসে থাকতে দেখে ছুটে যান সবাই। পরে শিশু দুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশু দুটির মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবারের স্বজনদের অভিযোগ শিশু দুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।

মৃত রেজওয়ান আহমেদের বাবা আসাদুজ্জামান অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে মেরে ডোবায় ফেলে রেখেছে, যারা আমার ছেলেকে মেরেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বিচার চাই আমি।’ মৃত দুই শিশুর বাবা ঢাকায় কাজ করতেন। ছেলের নিখোঁজের খবর শুনে বাড়িতে এসেছেন দুজনই।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম কালবেলাকে বলেন, গতকাল থেকে নিখোঁজ ছিল দুই শিশু। আমরা ধারণা করছি পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে। পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ চাইলেও আমরা ময়নাতদন্ত করে পরে লাশ হস্তান্তর করছি। পরিবার থেকে কোনো অভিযোগ বা হত্যার বিষয়ে তথ্য দিলে আমরা তা খতিয়ে দেখব। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অন্যদিকে জেলার ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের মরচি গ্রামে গতকাল শনিবার বিকেলে নিখোঁজ হয় শিশু মীম আক্তার (১০)। পরে সন্ধ্যার পর বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

ভালুকা থানার ওসি হুমায়ুন কবীর কালবেলাকে বলেন, এ নিয়ে পরিবারের কোনো অভিযোগ ছিল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X