মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০২:৫৭ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

খাগড়াছড়ি থানায় এনসিপি নেতা-নেত্রীর পাল্টাপাল্টি জিডি 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

খাগড়াছড়ি সদর থানায় পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা ও এক নেত্রী। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন দুজন। এদিকে পাল্টাপাল্টি জিডির ঘটনায় জেলায় ব্যাপক আলোচনা চলছে।

এনসিপির পদধারী ওই দুজন হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য অ্যাড. মনজিলা সুলতানা ঝুমা ও খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম সমন্বয়ক মো. রাসেল শেখ।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ১২ জুলাই এনসিপির দক্ষিণাঞ্চল সংগঠক অ্যাড. মনজিলা সুলতানা ঝুমা জিডি করেন। জিডিতে মো. রাসেল শেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তি ও সংগঠনকে জড়িয়ে ভিত্তিহীন, মানহানিকর ও মিথ্যা বক্তব্য উপস্থাপন করার অভিযোগ করেন।

অন্যদিকে, গত রোববার (১৩ জুলাই) একই সংগঠনের খাগড়াছড়ি শাখার যুগ্ম আহ্বায়ক মো. রাসেল শেখ পাল্টা জিডি করেন। রাসেল তার জিডিতে মনজিলা সুলতানার বিরুদ্ধে সাংগঠনিক বিরোধ, অনিয়ম, মামলায় জড়ানোর হুমকি প্রদানসহ একাধিক অভিযোগ করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, জিডি দুটি গ্রহণের পর তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় অ্যাড. মনজিলা সুলতানা ঝুমার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এনসিপির খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. রাসেল শেখ। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী ও দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাড. মনজিলা সুলতানা ঝুমা সংগঠনের নাম ভাঙিয়ে নানা অনিয়ম করে যাচ্ছেন। এ বিষয়ে তাকে মৌখিকভাবে একাধিকবার সতর্ক করার পরও কোনো সুরাহা হয়নি।

অভিযোগ অস্বীকার করে অ্যাড. মনজিলা সুলতানা ঝুমা বলেন, আগামী ২১ জুলাই কেন্দ্রীয় নেতাদের খাগড়াছড়ি জেলায় পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রাকে বানচাল করতে স্বার্থান্বেষী মহলের ইন্ধনে রাসেল এমন অপপ্রচার চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X