রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঘাস ক্ষেতে পড়ে ছিল শিশুর মরদেহ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজশাহী নগরীতে আবরার হোসেন নামের চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে নগরীর বেলপুকুর থানাধীন আগলা উত্তর পাড়া গ্রামের একটি ঘাস ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবরার হোসেন (৪) নগরীর বেলপুকুর থানার আগলা উত্তরপাড়া গ্রামের ডা. শওকত শরীফের ছেলে। ডা. শওকত শরীফ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ডা. শওকতের শিশু সন্তান বাড়ির পাশে খেলা করছিল। পরে বিকেল ৬টার দিকে শিশু আবরার নিখোঁজ হয়। এ সময় তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৯টার দিকে পাশের একটি ঘাস ক্ষেতের কোনায় পড়ে থাকা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ সময় তারা দ্রুত রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলপুকুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান বলেন, আগলা উত্তর পাড়ায় একটি শিশুর মরদেহ পড়ে আছে। এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু তার আগেই স্থানীয়রা নিহত শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে গিয়ে দেখি শিশুটি মারা গেছে। তার পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে। তাই শিশুটির মরদেহ রামেক মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বুধবার (১৬ জুলাই) ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সিসি ক্যামেরা ফুটেজে চিকিৎসকের বাড়ির সামনে দুই শিশু তরুণীকে দেখা গেছে। তাই তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। সঙ্গে তাদের মা-বাবাও থানায় রয়েছে। কিন্তু কাউকে আটক করা হয়নি।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১০

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১১

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৩

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৪

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৫

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৬

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৭

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৮

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৯

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

২০
X