কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে এখন পর্যন্ত কারাগার থেকে কোনো বন্দি পালানোর খবর পাওয়া যায়নি।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন কারারক্ষী আহত হন বলে জানা গেছে।

হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার সঙ্গে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার আগে ও পরে গোপালগঞ্জ জেলাজুড়ে একাধিক সহিংসতা ও হামলার ঘটনা ঘটে।

দিনের শুরুতে, সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই সময় সেখানে গেলে ইউএনওর গাড়িবহরের ওপরও হামলার ঘটনা ঘটে।

এর কিছুক্ষণ পর, গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

দুপুরে শহরের কেন্দ্রস্থলে এনসিপির পূর্বঘোষিত পদযাত্রা ও সমাবেশে হঠাৎ করে হামলা চালায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। তারা আকস্মিকভাবে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।

সমাবেশ শেষে যখন এনসিপির নেতাকর্মীরা ফিরে যাচ্ছিলেন, তখন একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর চারদিক থেকে ঘিরে হামলার চেষ্টা করে। তারা পুলিশের গাড়িসহ এনসিপির যানবাহন আটকে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে। এনসিপির নেতাকর্মীরা অন্য দিক ঘুরে ঘটনাস্থল ত্যাগ করেন।

গোটা দিনে গোপালগঞ্জে সংঘটিত এসব হামলা, অবরোধ, অগ্নিসংযোগ এবং কারাগারে ভাঙচুরের ঘটনায় জেলার পরিস্থিতি চরম উত্তেজনাকর হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X