মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মাদারীপুরে এনসিপির প্রোগ্রাম বাতিল 

মাদারীপুরে বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
মাদারীপুরে বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার ঘটনায় কেন্দ্রীয় নেতারা মাদারীপুরে যেতে না পারায় কেন্দ্র ঘোষিত মাদারীপুরে এনসিপির পদযাত্রা বাতিল ঘোষণা করা হয়েছে। এর আগে বিক্ষোভ মিছিল করে প্রোগ্রামে আসা ছাত্র-জনতা।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন এনসিপির গোপালগঞ্জ জেলা সদস্য সচিব মো. মাসুম বিল্লাহ।

এ সময় সদস্যসচিব মাসুম বিল্লাহ বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ প্রতিহতের প্রশ্নে আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ। এনসিপির নেতাকর্মীরা আমাদের ভাই-ব্রাদার, জুলাই আন্দোলনের সহযোদ্ধা। তাদের ওপর আজ ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি আমাদের ভাইদের কিছু হয় তাহলে আমরা পুরো ঢাকা শহর অচল করে দেব।

একই সঙ্গে অতি দ্রুত এনসিপির নেতাকর্মীদের সুস্থতার সঙ্গে উদ্ধার করার দাবিও জানান অবরোধকারীরা। পরে সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় নেতারা যেতে না পারায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এর আগে দুপুরে টেকেরহাট হয়ে গোপালগঞ্জ জেলার সভাস্থলে যোগ দেন সংগঠনটির শীর্ষ নেতারা। সেখান থেকে সভা শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি লক্ষ্য করে হামলা ও ভাঙচুর তাণ্ডব চালিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X