সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের কৃতজ্ঞতাবোধ থাকা উচিত : টুকু

সিরাজগঞ্জে মতবিনিময় সভায় বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে মতবিনিময় সভায় বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জিয়াউর রহমানের প্রতি জামায়াতের কৃতজ্ঞতাবোধ থাকা উচিত। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণেই তারা আজ রাজনীতি করার সুযোগ পেয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ শহরের ভাষানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্র করেই লাভ হবে না, কারণ বিএনপি হচ্ছে এ দেশের মানুষের ভালোবাসার দল। বিগত সতেরো বছর বিএনপি ও তার সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেল-জুলুম, নির্যাতন সহ্য করেছে। কেউ ব্যবসা-বাণিজ্য হারিয়েছে, কেউ চাকরি থেকে বঞ্চিত হয়েছে, জেল খেটেছে। তারপরও তারা শহীদ জিয়ার বিএনপি ছাড়েনি।

টুকু আরও বলেন, আগামীতে বিএনপির সব কমিটিতে ১৭ বছরের ত্যাগী নেতারা আগে মূল্যায়িত হবে। কোনোক্রমেই হাইব্রিডরা যেন পদ না পায় সেদিকে সজাগ থাকতে হবে।

মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না। জনগণ বিএনপির পক্ষে, জনগণ জানে এ দেশকে রক্ষা করতে হলে বিএনপির প্রয়োজন। বিএনপি বারবার এ দেশকে রক্ষা করেছে। আওয়ামী লীগের বিচার বিএনপিও চায়। কিন্তু যারা আওয়ামী লীগের বিচারও চায় আবার তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিতও করতে চাচ্ছে। দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ।

জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অন্যদের মধ্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম আকবর আলী, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, গোলাম সরোয়ার, রুমানা মোর্শেদ কনকচাঁপা প্রমুখ।

মতবিনিময় সভা পরিচালনা করেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান ও আবু সাইদ সুইট। এতে জেলার ১৮টি ইউনিটের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১০

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১১

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১২

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৩

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৪

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৫

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৬

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৭

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৮

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৯

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

২০
X