খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে বৃহস্পতিবার (১৮ জুলাই) ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের সদস্যরা।

ধর্ষণের ঘটনাটি সপ্তাহ তিনেক আগের হলেও বুধবার মেয়েটির বাবা থানায় মামলা করার পর সেটি জানাজানি হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন ওই কিশোরী তার এক আত্মীয়ের বাড়িতে ছিল। সেখানে ছয় যুবক গভীর রাতে ঘরে ঢুকে তার আত্মীয়কে বেঁধে রেখে তাকে ধর্ষণ করে। কিন্তু সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে মেয়েটি প্রথমে কারও কাছে কিছু প্রকাশ করেনি। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় একপর্যায়ে গত ১২ জুলাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। হাসপাতালে চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে পরিবারকে ঘটনা জানায় সে।

এ ঘটনায় মামলার পর বুধবার (১৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তারা হলো- খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের আরমান হোসেন, সাকিব আলম, এনায়েত হোসেন ও সাদ্দাম হোসেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা বলেন, ওই কিশোরী মানসিকভাবে বিপর্যস্ত। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল কালবেলাকে বলেন, মামলার পরপরই অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

সকালে সাধারণ শিক্ষার্থী ও যুবসমাজের ব্যানারে খাগড়াছড়ির উপজেলা সদরের ভাইবোনছড়া মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পানছড়ি-খাগড়াছড়ি সড়কের দেওয়ানপাড়া ঘুরে এসে আইডিয়াল স্কুলের সামনে শেষ হয়। মিছিলে কয়েকশ এলাকাবাসী অংশ নেন। মিছিল চলাকালে প্রায় দুই ঘণ্টা খাগড়াছড়ি-পানছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ ছাড়া বেলা ১১টার দিকে খাগড়াছড়ি শহরে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থী ওয়াপাইং মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক উখ্যেনু মারমা, সাধারণ শিক্ষার্থী কবিতা চাকমা, দেবাশীষ চাকমা, তাতুষান চাকমা, উজ্জ্বল চাকমা, নিশি চাকমা প্রমুখ।

বক্তাদের অভিযোগ, দেশে ধর্ষণের বিচার হয় না। যে কারণে ধর্ষণের ঘটনা বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X