নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহীদদের আত্মা শান্তি পাবে : খোকন

নরসিংদীর চিনিশপুরে জুলাই আন্দোলনে জেলার প্রথম শহীদ তাহমিদের কবরে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্যান্য নেতাদের ফুলেল শ্রদ্ধা। ছবি : কালবেলা
নরসিংদীর চিনিশপুরে জুলাই আন্দোলনে জেলার প্রথম শহীদ তাহমিদের কবরে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্যান্য নেতাদের ফুলেল শ্রদ্ধা। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দেশে এখনো পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। গোপালগঞ্জে হামলা এবং মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এসবই পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

শুক্রবার (১৮ জুলাই) সকালে নরসিংদীর চিনিশপুরে জুলাই আন্দোলনে জেলার প্রথম শহীদ তাহমিদের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, তহমিদদের মতো শহীদদের রক্তে অর্জিত পরিবেশকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। এসব থেকে মুক্তি পেতে গণতন্ত্রের বিজয় অর্জন করা জরুরি। এ জন্য একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহীদ তাহমিদসহ সব শহীদের আত্মা শান্তি পাবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, অ্যাড. আব্দুল বাছেদ ভূঁইয়া, গোলাম কবির কামাল, শহীদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম, বিএনপি নেতা আউলাদ হোসেন, আব্দুর রউফ ফকির রনি, সুমন চৌধুরীসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তাহমিদের স্কুলে স্মরণসভা, দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা। তা ছাড়া বিকেলে শহীদ সজিবের কবর জিয়ারাত, কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল করবে নরসিংদী জেলা বিএনপি।

শহীদ তাহমিদ ২৪-এর জুলাই আন্দোলনে অংশ নিয়ে ১৮ জুলাই ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে পুলিশের গুলিতে জেলার প্রথম শহীদ হন। সে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুলের তৎকালীর নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X