ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

‘সামনের জুলাই তুই কনে থাকবি’, ছাত্রলীগ নেতার হুমকি

অভিযুক্ত ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন। ছবি : কালবেলা
অভিযুক্ত ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন। ছবি : কালবেলা

যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সশস্ত্র মিছিলের ভিডিও শেয়ার করায় ‘হত্যার হুমকি’ পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. শিমুল হোসেন নামে ঝিনাইদহের এক অনলাইন অ্যাক্টিভিস্ট।

তিনি ঝিনাইদহের বাসিন্দা এবং বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেত্রী এলমা খাতুনের স্বামী।

শিমুল হোসেন জানিয়েছেন, তাকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তি ঝিনাইদহ জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি সজীব হোসেন। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ম্যাসেঞ্জারে কল দিয়ে তাকে এ হুমকি দেওয়া হয়। পরদিন বুধবার (১৬ জুলাই) রাতে তিনি সদর থানায় জিডি করেছেন।

সাধারণ ডায়েরিতে মো. শিমুল হোসেন উল্লেখ করেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তথ্য ও ভিডিও ধারণের দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছেন।

জিডিতে তিনি আরও উল্লেখ করেন, গত মঙ্গলবার দুপুরে তিনি শহরের ২ নম্বর পানির ট্যাঙ্কি পাড়ায় নিজের ‘শিমুল মিডিয়া’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় সজীব হোসেন তাকে কল দিয়ে ভিডিও শেয়ার করার কৈফিয়ত চান।

ওই ভিডিও অনেকেই শেয়ার করছে জানিয়ে, নিজের অপরাধ কী—সে বিষয়ে প্রশ্ন করলে ছাত্রলীগ নেতা সজীব বলেন, ‘সবাই করুক তুই করবি ক্যা।’

একপর্যায়ে শিমুলকে হত্যার হুমকি দিয়ে সজীব বলেন, ‘জুলাই তো আরও আসবে, সামনের জুলাই তুই কনে থাকবি? তোমার চোখে গুলি করে হত্যা করা হবে।’

এদিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার এমন অডিও বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জুলাই আন্দোলনে সক্রিয় ছাত্রনেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে পুলিশ তদন্ত করছে। একজন এসআইকে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১০

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১১

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১২

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৩

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৪

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৫

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৬

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৭

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৮

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৯

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

২০
X