সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষার পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সুনামগঞ্জের মধ্যনগরে বর্ষার পানিতে ডুবে শিশুসন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের নওনাগর গ্রামে ডুবে থাকা রাস্তা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ঘিলাচৌকা গ্রামের বাসিন্দা বিলকিস আক্তার (৩০) ও তার শিশুকন্যা বিথী (৩)। তারা দুজনই দীর্ঘদিন ধরে মধ্যনগরের আলমপুর এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ভিক্ষা শেষে বাড়ি ফেরার পথে নওনাগর গ্রামের ডুবে থাকা একটি রাস্তা পার হওয়ার সময় পানিতে তলিয়ে যান তারা। ধারণা করা হচ্ছে, অন্ধকার ও রাস্তার অবস্থার কারণে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকালে পথচারীরা পানিতে মরদেহ দুটি ভেসে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে ডুবে থাকা রাস্তাগুলোর কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X