নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি সংস্কারে বিশ্বাস করে : গয়েশ্বর

ইটাখোলা ট্র্যাজেডিতে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা
ইটাখোলা ট্র্যাজেডিতে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি সংস্কারে বিশ্বাসী। কুসংস্কারে বিশ্বাসী নয়। বিএনপি জনগণের অধিকার ও জনগণের প্রত্যক্ষ ভোটে বিশ্বাসী।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ইটাখোলা ট্র্যাজেডিতে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণ তার প্রত্যক্ষ ভোট দিয়ে যাকে খুশি সরকার বানাক আমাদের কোনো আপত্তি নেই। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, আপনি কথা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবেন, আপনি আয়োজন করেন। কেউ চাপ বা বাধা দিলে বিএনপি আপনার পাশে থাকবে।

তিনি আরও বলেন, পিআর হলো পেছনের রাস্তা। আর আমরা চাই সামনের রাস্তা। পিআর ভালো না, এটা সব দেশে গ্রহণযোগ্য নয়। যারা পিআর পছন্দ করেন তারা পেছনের রাস্তা পছন্দ করেন। এ পদ্ধতি কারে ভোট দেওয়া হচ্ছে তা জানা যায় না। এটা আমাদের দেশের সংস্কৃতি না। আমার দেশের মানুষ যা বুঝতে অক্ষম আপনাদের মতো পন্ডিতরা তা গিলানোর চেষ্টা করবেন না।

বিএনপির এ নেতা বলেন, আমরা ক্ষমতার জন্য পাগল হইনি। আমরা জনগণের ভোটাধিকারের জন্য পাগল হয়েছি। জনগণ যদি ভোট দিতে গিয়ে পাগল হয়ে বিএনপিকে ভোট দেয় আপনাদের মানতে অসুবিধা কি, তা জনসম্মুখে বলতে হবে। আর জনগণ যদি আপনাদের একাত্তরের কৃতকর্মের জন্য বেজার হয় অথবা খুশি হয়ে ভোট দিয়ে সংসদে পাঠায় আমরা আপনাদের সালাম দেব। একাত্তরের পরাজিত শক্তি, যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে তাদের আস্ফালন আমাদের মত মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মেনে নিতে পারে না।

শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১০

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১১

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১২

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৩

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৪

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৫

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৬

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৭

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৮

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৯

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

২০
X