রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৩:৪৬ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে এনসিপির সমাবেশ ঘিরে সিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা

চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ছবি : কালবেলা
চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ছবি : কালবেলা

চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

রোববার (২০ জুলাই) নগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. রইস উদ্দিন কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, বিকেলে নগরীর ২নং গেইট সংলগ্ন বিপ্লবী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ করার জন্য অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। অত্র এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়ন রয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশও আছেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙে দেওয়ায় বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে।

নগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. রইস উদ্দিন বলেন, জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) সমাবেশ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে পুলিশ সদস্যরা দায়িত্বপালন করছেন। এছাড়া ট্রাফিক বিভাগের ট্রাফিক পুলিশও সড়কে যানচলাচল নিয়ন্ত্রণে রয়েছেন। এছাড়া সিএমপির ডগস্কোয়াড টিম প্রস্তুত রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় ডগস্কোয়াড টিম নামানো হবে। এছাড়া সন্দেহভাজন তল্লাশি, চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার রয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত পুলিশ সপার মাহমুদা বেগম কালবেলাকে জানান, সিএমপির দিক থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছ। যে হোটেলে তারা থাকবেন, সেখানে সুইপিং করা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়ন থাকবে বাড়তি পুলিশ।

উল্লেখ্য, শেষখবর পাওয়া পর্যন্ত জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) পদযাত্রা কাপ্তাই রাস্তার মাথা অবস্থান করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১০

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১২

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৩

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৪

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৫

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৬

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৭

ব্রাজিলের সামনে এবার মিসর

১৮

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৯

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

২০
X