দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শতবর্ষী বিদ্যালয়ের মাঠ রক্ষায় রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা

পঞ্চগড়ের দেবীগঞ্জে শতবর্ষী নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। ছবি : কালবেলা
পঞ্চগড়ের দেবীগঞ্জে শতবর্ষী নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে শতবর্ষী নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

রোববার (২০ জুলাই) দুপুর ১টায় বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি জমা দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯০৬ সালে তৎকালীন কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভুপ বাহাদুর নিজ জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের এ ঐতিহাসিক খেলার মাঠটি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, জাতীয় দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

তারা অভিযোগ করেন, সম্প্রতি পৌরসভার পক্ষ থেকে এই মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বিদ্যালয়ের পরিবেশ, ইতিহাস এবং শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থি। এটি বেআইনি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ বলে তারা দাবি করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন-

১. বিদ্যালয়ের মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিল করতে হবে। ২. মাঠটিকে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের জন্য আগের মতো উন্মুক্ত রাখতে হবে। ৩. ভবিষ্যতেও এই মাঠ যেন অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার না হয়, তার নিশ্চয়তা দিতে হবে প্রশাসনকে।

উল্লেখ্য, দেবীগঞ্জ পৌরসভার বাস টার্মিনাল নির্মাণের জন্য নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠকে নির্বাচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক। পরিকল্পনার বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে রাস্তায় নামে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X