আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৬:২৮ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবার আগরবাতি আমদানি

পণ্যবাহী ট্রাক। ছবি : কালবেলা
পণ্যবাহী ট্রাক। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে আগরবাতি আমদানি করা হয়েছে। মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল পণ্যটি আমদানি করেছে।

রোববার (২০ জুলাই) দুপুরে ৪ টন আগরবাতি ভর্তি একটি ভারতীয় ট্রাক আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।

তিনি জানান, আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল বন্দর দিয়ে আগরবাতি আমদানির (এলসি) খুলেছে। প্রথমবারের মতো এ স্থলবন্দর দিয়ে আমদানি পণ্য হিসাবে আগরবাতি প্রবেশ করল। যাবতীয় কার্যক্রম শেষে পণ্যটি বন্দর থেকে খালাস হবে। বাণিজ্য বাড়লে স্থলবন্দর দিয়ে রাজস্ব আয় বাড়বে বলেও তিনি জানান।

আগরবাতি আমদানির কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্টের দায়িত্বে রয়েছেন আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন। তিনি জানান, দেশের বাজারে আগরবাতির চাহিদা থাকায় এই স্থলবন্দর দিয়ে আগরবাতি আমদানি করা হয়েছে। বাজারে ভালো মূল্য পাওয়া গেলে এ পণ্যটির আমদানি বাণিজ্য বাড়বে।

দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন মাছ, সিমেন্ট, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় রপ্তানি হয়। যোগাযোগ সহজ হওয়ায় ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিতে এ বন্দরের ব্যবহার বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১০

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১

সীমান্তবর্তী ১১ জেলার বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১২

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৩

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৪

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৫

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৬

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৭

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৮

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৯

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

২০
X