রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০২:০৯ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে এক ঘণ্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না : ইশরাক হোসেন

ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে এক ঘণ্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নয়াবাজার মোড়ে বিএনপির মশাল মিছিলের সমাবেশে এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেছেন, একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই। আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন। পরবর্তীতে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছেন। উনি রাজি, আমরা রাজি। ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে এই সরকারকে এক ঘণ্টাও রাখব না।

তিনি আরও বলেন, বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই, যেখানে এনসিপির কেউ জয়লাভ করবে। তাই তারা এখন পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে।

এর আগে গত ১০ জুলাই এনসিপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন ইশরাক। ডেমরা থানা বিএনপির আয়োজনে সারুলিয়া এলাকার একটি রেস্টুরেন্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, এনসিপি ভাবে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে চলে এসেছে। কেউ দাবি করেছে, যা বিএনপি ১৭ বছরে পারেনি তা তারা ৮ মিনিটেই করে দেখিয়েছে। আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, সামনে এসে পাঁচ মিনিট দাঁড়াতে পারবেন কি না দেখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X