কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রাবাস থেকে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ তারিকুল ইসলাম তোহা। ছবি : সংগৃহীত
এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ তারিকুল ইসলাম তোহা। ছবি : সংগৃহীত

বগুড়া শহরের সেউজগাড়ির একটি ছাত্রাবাস থেকে মোহাম্মদ তারিকুল ইসলাম তোহা (১৮) নামের এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) দুপুরে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে।

তারিকুল ইসলাম তোহা বগুড়ার গাবতলী উপজেলার সোলার তাহির গ্রামের মোহাম্মদ মনিরুজ্জামানের ছেলে। তিনি করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসির পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তোহা দীর্ঘদিন ধরে বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়া এলাকায় একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করছিলেন। সোমবার দুপুরে দীর্ঘ সময় রুম বন্ধ থাকায় অন্য ছাত্ররা সন্দেহ করে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তোহার মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তার বন্ধুরা জানান, তিনি একটি মেয়েকে ভালোবাসতেন। কয়েকদিন ধরে মেয়েটির সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। এই ধারাবাহিকতায় সকাল সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনে মেয়েটির সঙ্গে তার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তিনি তার ছাত্রাবাসের রুমের দরজা বন্ধ করে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে কালো গেঞ্জি দিয়ে মুখ ঢেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এর আগে তিনি তার এক চাচাতো ভাইকে ফোন দিয়ে জানান, তিনি আত্মহত্যা করতে যাচ্ছে। সেইসঙ্গে সে ঘরের তীরের সঙ্গে ওড়না লাগানোর আত্মহত্যার প্রস্তুতির ছবিও তার চাচাতো ভাইয়ের মেসেঞ্জারে পোস্ট করে। এরপর তার চাচাতো ভাই বিষয়টি তার সাবেক রুমমেট সৈকতকে জানায়। এরপর সৈকত মোবাইল ফোনে বিষয়টি ছাত্রাবাসের লাবিবকে জানায়। পরে লাবিব অন্যদের সঙ্গে নিয়ে তার রুমের কাছে দিয়ে গিয়ে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। এক পর্যায়ে জানালা খুলে দেখতে পারে তার লাশ তীরের সঙ্গে ঝুলে আছে। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আত্মহত্যা কারণ এখন জানা যায়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X