রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কলেজছাত্র খুনের ঘটনায় বন্ধুসহ ৩ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজশাহীর চারঘাটে আতশবাজি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র আশিক ইসলাম হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অভিযুক্তদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত আশিক ইসলামের বন্ধু চারঘাট উপজেলার ডালিপাড়া গ্রামের আশিক আলী, তার বাবা কালাম আলী ও বড় ভাই আরিফ আলী।

নিহত আশিক ইসলাম চারঘাট পৌর এলাকার মেরামাতপুর মহল্লার আসলাম আলীর ছেলে। তিনি চারঘাট উপজেলা সদরের এমএ হাদী ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ বলেন, ২০২১ সালের জুলাই মাসে ঈদের আগের দিন রাত ৮টার দিকে আশিক ইসলাম ও তার বন্ধুরা স্থানীয় কাঁকড়ামারী বাজার থেকে আতশবাজি (মরিচ পটকা) কিনে ফেরার পথে তাদের সঙ্গে দেখা হয় বন্ধু আশিক আলীর। মজা করতে গিয়ে আশিক আলী তাদের কাছ থেকে তিনটি আতশবাজি কেড়ে নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে রাত ১০টার দিকে আশিক ইসলাম ও তার বন্ধুরা আতশবাজি ফেরত নিতে চন্দনশহর গ্রামে আশিক আলীর বাড়িতে যায়। সেখানেই কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। সংঘর্ষে আশিক ইসলাম ও আশিক আলী আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আশিক ইসলামের মৃত্যু হয়।

মুন্সি আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পর আশিক ইসলামের বাবা চারঘাট থানায় হত্যা মামলা করেন। রায়ে মামলার আরেক আসামি আশিক আলীর মা আরিফা বেগমকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডিত তিনজনই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১০

আইনজীবী বারে হামলা

১১

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১২

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৩

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৪

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৭

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৮

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৯

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

২০
X