নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৬:১৪ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বাবার কবরের পাশে শায়িত মাইলস্টোন শিক্ষার্থী ছামীম

শরীয়তপুরের সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নে বাবার কবরের পাশে শায়িত মাইলস্টোন শিক্ষার্থী ছামীম (ইনসেট)।  ছবি : কালবেলা
শরীয়তপুরের সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নে বাবার কবরের পাশে শায়িত মাইলস্টোন শিক্ষার্থী ছামীম (ইনসেট)। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত আব্দুল্লাহ ছামীমের (১৩) মরদেহ দাফন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে শরীয়তপুরের সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের চরভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

ছামীম ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়নের মৃত আবুল কালাম মাঝির ছোট ছেলে। সে ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানা যায়, ছামীম বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না। তার বাবা ছিলেন সৌদি আরব প্রবাসী ও ফল ব্যবসায়ী। সাত মাস আগে বাবার মৃত্যু হলে মা, দুই ভাই ও তিন বোনকে নিয়ে ছামীম উত্তরা দিয়াবাড়িতে নিজেদের বাসায় বসবাস করত।

সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ চত্বরে বিমানটি বিধ্বস্ত হয়। ছামীম ওই সময় ঘটনাস্থলের কাছাকাছি থাকায় গুরুতর দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় ছামীমের পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়রা জানান, মেধাবী ছাত্র হিসেবে ছামীম সবার প্রিয় ছিল। তার আকস্মিক মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিবেশীদের মাঝে শোকের মাতম চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X